দুপুরের ঘুমের অনুভূতি থেকে মুক্তি পাওয়ার উপায় - The News Lion

দুপুরের ঘুমের অনুভূতি থেকে মুক্তি পাওয়ার উপায়

  


দি নিউজ লায়নঃ    অনেকে দুপুরে ঘুমের অনুভূতি পান। বিশেষজ্ঞরা বলছেন যে মস্তিষ্কে বিশেষ করে খাওয়ার পরে অক্সিজেনের সরবরাহ হ্রাসের কারণে এটি ঘটে। আজকে আপ্নাদের জন্য এই ধরনের ঘুমের অনুভূতি দূর করার জন্য কিছু টিপস দেওয়া হল 


চোখে মুখে জল দিন  

চোখে জলের ঝাপটা দিন। চোখে মুখে ঠান্ডা  জলের একটু ঝাপটা দিলে আমাদের মাথা ঝিম ধরা এবং শরীরে অলসভাব একেবারে দূর হয়ে যায়।

এক কাপ চা-কফি  

চা বা কফি ঝিম ভাব দূর করার জন্য সব চাইতে কার্যকর একটি পানীয়। দুপুরের খাবারের শেষে এক কাপ চা-কফি খেলে এক নিমেষে দূর হবে ঝিম ধরা ভাব। চা-কফির ক্যাফেইন আমাদের মস্তিষ্ককে সজাগ রাখতে বেশ কার্যকর।


জল পান করুন  

জল ঘুম ঘুম ভাব দূর করার সব চাইতে ভালো ওষুধ। জল  পান করলে আমাদের দেহের কোষগুলো নতুন করে উজ্জীবিত হয়ে ওঠে। এক গ্লাস জল পান করে নিন। দেখবেন ঝিম ঝিম ঘুম ধরা ভাব কেটে গেছে। এরই সাথে জল পান করলে মস্তিষ্ক নতুন করে কাজ করার জন্য তৈরি হয়ে যায়।

 কথা বলুন  

আপনি যদি ঘুম ঘুম ভাব নিয়ে চুপচাপ কাজে মনোযোগ দেয়ার চেষ্টা করতে থাকেন, তাহলে কখনোই এই ঝিম ধরা ভাবটি যাবে না। কারণ এতে করে আপনার আলস্য কাটানোর কোনো কাজই হচ্ছে না। দুপুর পরের এই অস্বস্তিকর ভাব থেকে উঠতে চাইলে কলিগ বা সহপাঠীর সঙ্গে ৫-১০ মিনিট কথা বলতে পারেন। আমরা যখন কথা বলি বা কোনো কিছু নিয়ে আলোচনা করি তখন আমাদের মস্তিষ্ক সজাগ হয়ে থাকে। তাই অল্প কিছুক্ষণ কথা বলে দেখুন।


হাঁটাহাঁটি করুন  

বসে থাকলে কিংবা চেয়ারে একটু গা এলিয়ে পড়ে থাকলে ঘুম ঘুম ভাব আরো জাঁকিয়ে বসে। তাই উঠে পাঁচ মিনিটের জন্য হলেও হাঁটুন। এতে শরীরের আলস্য কেটে যাবে। আর ঘুম ঘুম ভাবও দূর হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.